১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিককে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার ভারত সরকারের

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাসিককে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার ভারত সরকারের
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১১ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিন রাজশাহী সিটি কর্পোরেশনকে এই উপহার প্রদান করা হলো। এ সময় ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল ও রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ এবং রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন