১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহানগরীর ফুটপাতগুলো ফিরে পেয়েছে সৌন্দর্য্য

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মহানগরীর ফুটপাতগুলো ফিরে পেয়েছে সৌন্দর্য্য
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত ২৩ ফেব্রুয়ারি থেকে রাজশাহী নগরীর ফুটপাতগুলো জঞ্জাল ও দখলমুক্ত পরিবেশে রূপ নিয়েছে। ভোগান্তি হ্রাস পেয়ে দাড়িয়েছে জিরো টলারেন্সে। যাত্রী ও পথচারিদের ভোগান্তি হ্রাস পেয়েছে বলে মন্তব্য নগরীর সচেত মহলের। বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলন মেলাকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত ফুটপাত বা পায়ে চলার পথগুলো দখলদুক্ত হওয়াতে উক্তস্থানগুলো ফিরে পেয়েছে নিজস্ব রূপ ও কোলাহলমুক্ত পরিবেশ। কিন্তু, কতদিন থাকবে এই পরিচ্ছন্ন নগরীর ফুটপাতগুলো দখলমুক্ত? সেটি নিয়ে প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে।

নগরীর প্রধান প্রধান সড়কগুলোর উভয় পার্শ্বে নির্মিত ব্যয়ব্যহুল ও সৌন্দর্য্যমন্ডিত ফুটপাতগুলো অবৈধপন্থায় বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছিল বিভিন্ন ধরনের ব্যবসায়ি। আর ঐসকল ফুটপাত দখল করে ব্যবসা পরিচালিত হয়ে আসছিল। নগরীর অধিকাংশ ফুটপাতের উপরই ছোবল পড়ে ঐসকল প্রভাবশালী ব্যক্তিদের। পথচারিদের জানমালের নিরাপত্তা আর ঝুঁকিহীন চলাফেরার জন্য সরকারি অর্থে নির্মিত ঐসকল ফুটপাত দখল করে পায়তারা চলে বছরজুড়েই। নগরীর ঢাকা বাসস্ট্যান্ড ও স্টেশনমোড় সংলগ্ন ফুটপাতে দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের কিছুক্ষনের জন্য দাড়াবারও ফুসরত মিলতো না ব্যবসায়িদের অত্যাচারে বলে জানান অনেকেই।

ঢাকা থেকে আসা বহরমপুর এলাকার হাফিজ চৌধুরী জানান, বাস ও ট্রেন থেকে নেমে রিক্সা কিংবা অটোর জন্য ব্যাগ ও ল্যাগেজ নিয়ে ফুটপাতে দাড়ালে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়িরা ধমকের সুরে বলতে থাকে ‘আপনার ব্যাগ নিয়ে নিচে নামেন, রাস্তায় দাড়িয়ে রিক্সা খোজেন!’ তাদের আচরণ দেখে মনে হয় উক্তস্থানটি তাদের ক্রয়কৃত সম্পত্তি। কোন কোন ব্যবসায়িতো অন্য শহরের যাত্রী পেলে ধাক্কা দিয়েও নামিয়ে দেয় ফুটপাত থেকে, এমনও অভিজ্ঞতা হয়েছে অনেকের।

এই ভোগান্তি থেকে গত কয়েকদিন ধরে নগরীর পথচারিরাসহ বিভিন্ন শহর থেকে আসা যাত্রীরা কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে বলে মন্তব্য অনেকের। এছাড়াও বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলন মেলাকে কেন্দ্র করে নগরীর ফুটপাত দখলমুক্ত করাতে নগরী ফিরে পেয়েছে তার নিজস্ব সৌন্দর্য বলেও মন্তব্য অনেকের। এমন ভোগান্তি আর জঞ্জালমুক্ত পরিবেশ চাই নগরবাসি বলে জানান সচেতন মহল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন