২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে মহিলা লীগের প্রচারণা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ২:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে মহিলা লীগের প্রচারণা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা মহিলা লীগের উদ্যোগে পৌর এলাকা জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা।

উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম এবং বাজারে নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডলের বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মহিলা লীগ। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে মহিলা লীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার নৌকার প্রচারণা কালে উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সদস্য শাফিনুর নাহার, সাবেক সদস্য সুলতানা ইয়াসমিন ফরিদা প্রমুখ।

আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান বক্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন