স্টাফ রিপোর্টার : দীর্ঘ আট বছর পর রাজশাহী জেলা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সাক্ষরিত দলীয় প্যাডে নতুন কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করা হয়। এতে রাজশাহী জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন সাকিবুল ইসলাম রানা। আর সাধারণ সম্পাদক করা হয়েছে জাকির হোসেন আমিকে। এছাড়া সহসভাপতি পদে ১৮ জনের নাম রয়েছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পাঁচজন।
আর সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজনের নাম রয়েছে। নতুন কমিটির সহসভাপতি হয়েছেন রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান সাগর, মুশফিকুর রহমান রাতুল, আবু তালেব শাকিল, মুক্তার শেখ, খাইরুল আলম শুভ, শাওন সরকার, মেহেদী হাসান প্রমি, মিনারুল ইসলাম পিয়াল, ওবায়দুল্লাহ আল মাহামুদ সোহান, মো. হাসান, আকিল আমিন শুভ, শাহরিয়ার শিমুল, ড. রবিউল ইসলাম রবিন, নাঈম ইসলাম, আল আমিন মাসুম, জয় সরকার ও পলাম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, হাসিবুল হাসান শান্ত, মমিনুল ইসলঅম মোহন, সামিউল ইসলাম, মাশরুর হাসান ও এসএম আল মুহিত।
এছাড়াও সংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সোহাগ আলী, আফজালুর রহমান রাজিব, মুহাইমিনুল ইসলাম হিমেল, ফারজানা মুস্তারী তৃষা ও আশিক জাভেদ। এদিকে, রাজশাহী থেকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়েছে তিনজনকে। এলা হলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক প্রদীপ কুমার পিংকু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পদে হাসিনুর ইসলাম সজল ও অলোক কুমার। জেলার নতুন কমিটির সাথে তাদের নামও ঘোষণা করা হয়।
এদিকে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন হওয়ায় দুর্গাপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাদিকুল ইসলাম (রানা)কে সভাপতি ও জাকির হোসেন (অমি)কে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করে ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নবনির্বাচিত রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলা সদরে ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মোহন, এসএম মুহিত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম,পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন সবুজ প্রমুখ।