মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোশাররফ হোসেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাষক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব আলাউদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের নিকট থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোশাররফ হোসেন দায়িত্ব বুঝিয়ে নেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নব- নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আজাহার আলী, জাহাঙ্গীর কবির, প্রভাষক আনিছুর রহমান, মাস্টার আমজাদ হোসেন, মজিবর রহমান, সাজ্জাদ হোসেন ভুট্রু, শহিদুল ইসলাম, এমরান হোসেন, মহসীন রেজা, রফিকুল ইসলাম। ইউপি সদস্য দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, এমরান আলী, আজাহার আলী, জাফর ইকবাল, শুকমল, সাইবত আলী, নাজমুল হক, কাজলী, বিলকিস বানু, কহিনুর বিবি, উদ্যোক্তা জিল্লুর রহমান, শহিদুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।