১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তেলের দাম সাত বছরে সর্বোচ্চ
বিজ্ঞাপন

এফএনএস : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণার পরই বিশ্ব বাজারে বেড়েছে জ¦ালানি তেলের দাম। ২০১৪ সালের পর এই প্রথম প্রতি ব্যারেল অপরিশোধিত জ¦ালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। সামরিক অভিযানের প্রভাব সরাসরি পড়েছে জ¦ালানি ও শেয়ারবাজারে। লন্ডনে ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৩ দশমিক ৩ শতাংশের মতো বেড়ে গেছে। গত সাত বছরে আন্তর্জাতিক বাজারে এটিই সর্বোচ্চ দাম বৃদ্ধি।

দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়। ইউক্রেন সঙ্কট নিয়ে চলতি সপ্তাহে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের মধ্যে জ¦ালানি তেলের দাম বাড়তে শুরু করে। বিশ্বে জ¦ালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। এ ছাড়া রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন