মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমানসহ মেম্বারদের অভিষেক উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের দ্বীপনগর কলেজ মাঠে বিজয় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ। বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আ’লীগ নেতা ওমর আলী, মহসিন আলী, সৈয়দ আলী, জাবেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম মীর, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আয়েন উদ্দীন, দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরেন্দ্রনাথ সরকার, প্রভাষক আব্দুল গাফ্ফার, মৎস্য ব্যবসায়ী আব্দুল জব্বার,
রফিকুল ইসলাম মহসিন রেজা, মাহাবুর রহমান, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোমেনা বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক, ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সাগর, সোহেল রানা সহ নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।