মচমইল থেকে সংবাদদাতা : ব্যতিক্রমী আঙ্গিকে রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হলো মৎস্য চাষীদের প্রশিক্ষণ। কোন অফিস বা প্রতিষ্ঠানে না। সরাসরি মৎস্য চাষীর পুকুর পাড়ে। এই প্রশিক্ষণের ফলে কিভাবে মৎস্য চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। কেমন করে প্রযুক্তির ব্যবহার করা যাবে ইত্যাতি। হাতে কলমে শিক্ষা প্রিদান করতেই গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার মচমইল রাজবাড়িতে চাষির পুকুর পাড়ে এক দিনের ভিন্ন এই প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা মৎস্য দপ্তর।
২০২১-২২ অর্থ বছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় প্রযুক্তি গ্রহীতা চাষিদের পুকুর পাড়ে দলীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রযুক্তি গ্রহীতা চাষিদের পুকুরে মাছ চাষ বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন মোহনপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী কমল কুমার।
অন্যান্যের মধ্যে ছিলেন এনএটিপি সাহেব আলী, ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি বাবুল আকতার। এ সময় সিআইজি ও ননসিআইজি ভুক্ত সমিতির ৩৫ জন মৎস্যচাষী উপস্থিত ছিলেন।