প্রেস বিজ্ঞপ্তি : দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান। গতকাল বুধবার সকাল ১০ টায় “জুম মিটিং” এর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় উদ্বোধনকালে বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান বলেন, বর্তমানে বাংলাদেশের যে আমূল পরিবর্তন তা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হাত ধরে।
তিনি শুধু অবকাঠামো উন্নয়নের সাথে সাথে তিনি কৃষিতেও পরিবর্তন নিয়ে আসছেন। চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা কর্মশালায় আইটি প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন বিএমডি এর নির্বাহী পরিচালক মো আব্দুর রশীদ। জুম মিটিং এ সংযুক্ত ছিলেন, বিএমডিএর সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হেড অফ টেকনোলজি, ইনোভেশন ল্যাব, এটুআই প্রোগ্রামার ফারুক আহমেদ জুয়েল।
এছাড়া জুম মিটিং এর সংযুক্ত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান সহ বিভিন্ন জোনের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অনুপস্থিত ছিলেন।