১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দৈনিক আমাদের রাজশাহী’র সফলতার একযুগ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দৈনিক আমাদের রাজশাহী’র সফলতার একযুগ
বিজ্ঞাপন

আফজাল হোসেন : বৈশিক মহামারি করোনাকালেও আমরা বিবেকের কাছে দায়বদ্ধ থেকেই দৈনিক আমাদের রাজশাহী’র প্রকাশনা নিয়মিতভাবে অব্যাহত রেখেছি। একঝাঁক সাহসী কলম সৈনিক নিরলসভাবে কাজ করে চলেছেন দৈনিক আমাদের রাজশাহীতে। ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গিকার নিয়ে আমাদের পথচলা। রাজশাহীসহ অত্র অঞ্চলের পাঠক ও সুভানুধ্যায়ীগণ দৈনিক এই পত্রিকাটি সাদরে গ্রহণ করে উৎসাহ যুগিয়েছেন আমাদের। অনেক বাধা-বিপত্তি, ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে অগনিত পাঠক আর সবার উৎসাহ এবং সহযোগিতায় ইতোমধ্যেই আমরা পার করলাম ১২তম বর্ষ। অর্থাৎ আজ ২৩ ফেব্রুয়ারি একযুগ পার করলো দৈনিক আমাদের রাজশাহী। সবাইকে জানায় যুগপূর্তির শুভেচ্ছা।

একটি কথা না বললেই নয়, দীর্ঘ এই ১২ বছর পাঠকের নূন্যততম হলেও খোরাক যুগিয়ে আসছি আজ অবদি। সংবাদপত্রের অন্যতম অঙ্গ পত্রিকা। আর রাজশাহীর প্রেক্ষপটে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান থেকে আয়ের উৎসও একেবারে সীমিত। এরমধ্যে মহামারি করোনায় এই আয়ের উৎসে নেমেছে ধস। ফলে গত প্রায় ২ বছর যাবৎ সংবাদপত্রের পথচাতেও এসেছে স্তবিরতা। তারপরেও আমরা এগিয়ে চলেছি ধারাবাহিক গতিতে। আরেকটি সুখবর হলো ১১তম বর্ষের শেষদিকে প্রিন্টভার্সন দিয়ে যাত্রা শুরু করা দৈনিক আমাদের রাজশাহী সময়ের চাহিদা আর ডিজিটাল নির্ভর দৈনন্দিন জীবন যাত্রার মানকে আরো বেশি তথ্যবহুল করতে অনলাইন ভার্সন সমৃদ্ধ তথ্যসেবা দেবার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করে অনলাইন পোর্টালের মধ্য দিয়ে। www.amaderrajshahibd.com ওয়েবসাইটে ক্লিক করলেই পত্রিকার পাঠকরা পেয়ে যাবেন হাতের নাগালেই প্রাত্যহিক সব খবর পড়ার সুযোগ। এই অনলাইন ভার্সন প্রচারে আসার পর আমরা গত এক বছরে হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছি।

অনুকুল পরিবেশ পাওয়ায় আধুনিক ছাপাখানায় নিয়মিত রঙিন পত্রিকা প্রকাশ করে আমরা আশানুরূপ সাড়া পেয়ে আরো উৎসাহিত হয়েছি। এজন্য সম্মানিত পাঠক ও সুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। কারণ আপনারা এই পত্রিকা কিনে পড়ছেন। রিতিমত বিজ্ঞাপন দিচ্ছেন। তাই দৈনিক আমদের রাজশাহীর পক্ষ থেকে সকল পেশার ও শ্রেণীর মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা চাই আপনাদের ঐকান্তিক সহযোগিতা। তবেই আমরা পৌঁছে যাবো আমাদের অভিষ্ট লক্ষ্যে।

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বিভাগীয় শহর ও দেশের গুরুত্বপূর্ণ শিক্ষানগরী রাজশাহীতে পত্রিকা প্রকাশের অগ্রযাত্রায় যুক্ত হয় দৈনিক আমাদের রাজশাহী। সুস্থ ও বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন, রাজশাহীসহ উত্তরাঞ্চলে মানুষের অভাব, অভিযোগ, সমস্যা সংকট, সম্ভাবনা উন্নয়ন প্রভৃতি বিষয় পত্রিকায় তুলে ধরার লক্ষ্যে একটি ইতিবাচক ধারা নিয়ে এই পত্রিকার যাত্রা শুরু। সময়ের ক্রমমানধারায় সে লক্ষ অর্জন হয়তো আমরা পৌঁছাইতে পারিনি তবে লক্ষ্যচুতি ঘটেনি একথা দৃঢ়তার সাথে বলতে পারি। ২০১২ সালের এপ্রিল মাসে আমাদের রাহশাহী সরকারের মিডিয়া তালিকাভূক্ত হয়। সরকারী-বেসরকারী বিজ্ঞাপনের পাশাপাশি পত্রিকার লেখনিতে বস্তুুনিষ্ঠতার দিক দিয়ে সকলের আস্থা অর্জনে সক্ষম হওয়ায় সরকারের নিয়মিত ‘ক্রোড়পত্র’ পাওয়া যাচ্ছে।

ইতোমধে আমাদের রাজশাহী অস্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। বর্তমানে পত্রিকা প্রকাশ করে সর্বমহলে প্রশংসিতও হচ্ছি। এই ধারাবাহিকতায় একটি অন্যরকম স্পর্স নিয়ে আমরা দৈনিক আমদের রাজশাহীকে পৌঁছে দিতে চাই সকলের দোরগোড়ায়। এজন্য সকলের সহযোগিতা দরকার, সেইসাথে আমরা চাই সবার প্রাণখোলা দোয়া। দৈনিক আমাদের রাজশাহী’র পথচলার এই সময়ে পাওয়া না পাওয়ায় রয়েছে নানা ইতিবাচক ও নেতিবাচক দিক। সকলের সহযোগিতা পেলে দৈনিক আমাদের রাজশাহী’র সকল উদ্যোগ সাফল্যমন্ডিত হবে বলে আশা করছি। করোনা ভাইরাস মহামারিতে যুগ পূর্তিতে বড়কিছু আয়োজন করা সম্ভব হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন