১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভারতীয় প্রতিনিধি দলের তাহেরপুর গোবিন্দ মন্দির পরিদর্শন ঘিরে প্রস্তুতি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ভারতীয় প্রতিনিধি দলের তাহেরপুর গোবিন্দ মন্দির পরিদর্শন ঘিরে প্রস্তুতি
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র আমন্ত্রণে গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন প্রতিনিধিদল। তাহেরপুরের সেই গোবিন্দ মন্দির এবং ভারত উপমহাদেশের প্রথম শারদীয় দুর্গামন্দির স্থল পরিদর্শন ঘিরে সোমবার বিকেলে মন্দির চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রচলিত রয়েছে ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দূর্গোৎসবের প্রচলন করেন তাহেরপুরের তৎকালীন রাজা কংস নারায়ণ রায় বাহাদুর। প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুর রাজবাড়ীতে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির থেকে শারদীয় দুর্গা পূজা শুরু করেন। দূর্গা পূজা এবং রাজার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে রাজার সেই মন্দিরে স্থাপন করেছেন অষ্টধাতু দিয়ে ব্রোঞ্জ এর তৈরি প্রতীমা। ভারতীয় প্রতিনিধিদলের মন্দির পরিদর্শন উপলক্ষে ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে মন্দিরটি। প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হবে রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের ইতিহাস।

এদিকে মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,

তাহেরপুর পৌরআওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মুনসুর, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, তাহেরপুর গোবিন্দ মন্দিরের সভাপতি নিশীথ কুমার সাহা,সাধারণ সম্পাদক চিরঞ্জীব কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন