১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাবনা আওয়ামীলীগের সম্মেলনে লাল সভাপতি প্রিন্স সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পাবনা আওয়ামীলীগের সম্মেলনে লাল সভাপতি প্রিন্স সম্পাদক নির্বাচিত
বিজ্ঞাপন

আরা ডেস্ক : পাবনা জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল কে সভাপতি গোলাম ফারুক প্রিন্স এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দলের জেলা সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

দুপুরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে দলের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লালকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্সকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন