শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গণঅধিকার পরিষদে যোগ দিলেন শিবগঞ্জের সেই আবদুল হান্নান

Paris
Update : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : ২০২১ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাশ করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা আবদুল হান্নান। এরই মধ্যে তাকে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরেই উপজেলাজুড়ে আলোচনায় আসেন। এবার তিনি রাজনীতিতে নাম লেখালেন তিনি। শুত্রবার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকালে সোনামসজিদ রংধনু পার্কে ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাশ আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, শ্রমিক অধিকার পরিষদের জেলা আহ্বায়ক আখের বিশ্বাস, পেশাজীবী অধিকার পরিষদ জেলা দায়িত্বশীল মেহেদী হাসান ও উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমানসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির অতিথিরা আবদুল হান্নানকে বরণ করে নেন। যোগদান করেন গণ অধিকার পরিষদে।


আরোও অন্যান্য খবর
Paris