নির্বাচন কমিশনারের তালিকায় সাবেক সচিব জিল্লার
শিবগঞ্জ থেকে প্রতিনিধি : নির্বাচন কমিশনার হিসেবে নামের তালিকায় প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শিবগঞ্জের কৃতিসন্তান জিল্লার রহমান। মন্ত্রীপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখার প্রস্তাবিত ব্যক্তির তালিকায় ১০২ নম্বরে তাঁর নাম রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব জিল্লার রহমান জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি নিজে সম্মানিতবোধ করেছেন।
তবে বিনয়ের সাথে জানিয়েছেন, বরং জনগণের কল্যাণে ও এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাতে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন সেই লক্ষ্যে তার সর্বোচ্চ দিয়ে এবং অংশগ্রহণের অভিমত ব্যক্ত করেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
