নগরীতে মহিলা এমপি মিতার শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ড এলাকার কেশবপুরে নিজ বাসভবনে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র চাদর ও কম্বল বিতরণ করেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ যুব মহিলালীগের সহ সভাপতি আদিবা আনজুম মিতা।
এ সময় উপস্থিত ছিলেন মোসাঃ মুনজুরা বেগম, সভানেত্রী মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড, আমিরুল হোসেন জুয়েল, সদস্য বোয়ালিয়া থানা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি, নুর হাসান বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ, রাজশাহী জেলা, মোসাঃ পরিজান বেগম, সভাপতি, মহিলা আওয়ামী লীগ পুঠিয়া উপজেলা, মোসাঃ চেন বানু বেগম, সহ সভাপতি, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ, শরিফা খাতুন, সভাপতি, যুব মহিলা লীগ বাঘা, খালেদা খাতুন, সদস্য রাজশাহী মহিলা আওয়ামী লীগ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
