রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভা
স্টাফ রিপোর্টার : রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার নগরীর রাণীবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি মো: জয়নাল আবেদীন চাঁদ।
বিগত অর্থ বছরের হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক আসাদুজ্জামামান সেলিম এছাড়াও সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক শেখ আলমগীর, মো: ফরিদা হাসান, তাহাজ্জত হোসেন আনোয়ার এবং সঞ্চলনায় দায়িত্ত্ব পালন করেন শহিদুল ইসলাম লান্টু ও শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আমীনুল ইসলাম, আনারুল ইসলাম, এমরান হোসেন, উপদেষ্টা শাহ নাজিব চৌধুরী, মুন্সি শাহরিয়ার কবির ও ওয়াদুদ অত্র সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
