১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় সম্মাননা পেলেন ১০ নারী বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নওগাঁয় সম্মাননা পেলেন ১০ নারী বীর মুক্তিযোদ্ধা
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ নওগাঁয় ১০ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে নারী বীর মুক্তিযোদ্ধা ও য়ারা মৃত্যুবরন করেছের তাদের পরিবারের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

সম্মাননা প্রাপ্তরা হলেন, নওগাঁ সদর উপজেলার কাজীপাড়া মহল্লার শাহিদা বেগম, রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মায়া বাংলা, রাসমনি সূত্রধর, মৃত সুষমা পাল, কালী রাণি পাল, গীতা রানি পাল, মুক্তি রানী পাল, পূর্ণিমা রানী পাল, মৃত সন্ধ্যা রানী পাল ও সাপাহার উপজেলার তিলনা গ্রামের মৃত পান বিলাসী।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের অনেকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আপনাদের সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও নারী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন