ভবানীগঞ্জে নৌকার বিজয় ছাড়া উন্নয়ন সম্ভব না : লাভলু
মচমইল থেকে সংবাদদাতা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মাঠে ২ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ১৬ জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। ২ নং ওয়ার্ড নির্বাচনের আহ্বায়ক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, রিয়াজ উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান প্রমুখ। উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
