১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সকল বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি ক্লাসÑপরীক্ষা চালু থাকবে।

অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। দীর্ঘ ১৮ মাস পর অবস্থার কিছুটা পরিবর্তন হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এর পাঁচ মাস পর গত ২১ জানুয়ারি করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন