লালপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে দুই বন্ধু মোবাইলে ফেসবুক দেখতে দেখতে বাড়ী ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রকি (২০) ও সাকিব (২২) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে উপজেলার আজিমনগর-আব্দুলপুর রেল পথের বিষ্টপুর নামক গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার ইসলামপুর গ্রামের রেজার ছেলে ও সাকিব একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ঘটনাস্থলে রকির মৃত্যু হয়।অন্যদিকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
