১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে পুলিশসহ দুইজনকে কুপিয়ে জখম করলো মাদক কারবারিরা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে পুলিশসহ দুইজনকে কুপিয়ে জখম করলো মাদক কারবারিরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে পুলিশসহ দুই জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আমিনুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনিও আহত হয়েছেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান ও গোয়েন্দা পুলিশের সোর্স নাইম (৩০) এবং গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ওরফে দুখু। তাদের সবাইকে হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল আতিকুরের অবস্থা গুরুতর। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশের সোর্স নাইমকে নিয়ে ডাঁশমারী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর রহমান ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশ কনস্টেবল আতিকুর রহমান ও সোর্স নাইমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম পালিয়ে যায়। পালানোর সময় অন্য পুলিশ সদস্যরা আমিনুরকে গ্রেপ্তার করে। এ সময় ইটের আঘাতে আমিনুর আহত হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন