১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শীত ফের জেঁকে বসতে পারে

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শীত ফের জেঁকে বসতে পারে
বিজ্ঞাপন

এফএনএস : বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার পর ফের জেঁকে বসতে পারে শীত। গতকাল শুক্রবার এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় শনিবার সকাল নাগাদ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়বে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। রোববার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ১১ মিলিমিটার। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ‘সামান্য’ বৃষ্টিপাত হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন