১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বরখাস্ত মেয়র আব্বাসের নামে আরও দুই মামলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর নামে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় শরিয়ত আলী ও সাইদুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দুটি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মানহানির অভিযোগ এনে বরখাস্তকৃত পৌর মেয়র আব্বাস আলীর ব্যাটের তারা মামলা করেছেন। মামলার অভিযোগ আমলে নিয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন (সিএমএম) আমলী আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তদন্তের জন্য কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করতে ওসিকে নির্দেশ দিয়েছেন। এর আগে রাজশাহীর প্রবেশ মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আব্বাস আলী। পরে সেই কথোপকথন ফাঁস হয়। এরপর প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় গ্রেপ্তার হন মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়।

মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর রাজধানী ঢাকায় গ্রেপ্তার হন পলাতক আব্বাস। ওইসব মামলায় তিনি এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে আরও দুটি মামলা হলো। এ নিয়ে তার মোট মামলার সংখ্যা দাঁড়ালো পাঁচটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন