২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার অর্জনপাড়া হাই স্কুল ভবনের টপ ঢালাইয়ের উদ্বোধন

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ২:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার অর্জনপাড়া হাই স্কুল ভবনের টপ ঢালাইয়ের উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার অর্জনপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের টপ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় অর্জনপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মান করা হচ্ছে।

২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, অর্জনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী সাদন, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ অর্জনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। চারতলা একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। সংকট হবে না আর শ্রেণী কক্ষের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন