শিবগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তানজিলা নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে নিহতের স্বামী মোহাম্মদ মধু (৩৫)। আটক ঘাতক স্বামী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ের চৌধুরীপাড়া গ্রামের মৃত বজলুর রহামনের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদ হোসেন সকালে প্রতিবেদককে জানান, গত বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরেই হত্যাটি হয়েছে।
ওসি আরও জানান, এদিন রাতে খেয়ে নিজ ঘরে শুয়ে ঘুমিয়ে যায় তানজিলা। পরে তার স্বামী ধরালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে তাকে। মামলার তদন্তে হত্যাকান্ডের প্রকৃত রহস্য জানা যাবে বল জানান তিনি। এ ঘটনায় জড়িত ঘাতক স্বামী মধুকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদিকে লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি মো. ফরিদ হোসেন।
