জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শীতবস্ত্র বিতরণ অব্যহত
প্রেস বিজ্ঞপ্তি : জননেতা আতাউর রহমান ও জননেতা মাদার বখশের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে রাজশাহীতে শীতার্ত-অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেনÑ রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন প্রমূখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
