২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বাস্থ্যের আরো ৩৭৮ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১:১১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
স্বাস্থ্যের আরো ৩৭৮ কর্মকর্তার পদোন্নতি
বিজ্ঞাপন

এফএনএস : স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চারটি বিষয়ের আরো মোট ৩৭৮ জন ‘মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে গত তিন মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড) এ পদন্নোতি দেওয়া হলো। এরআগে গত ২৩ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ছয়টি বিষয়ের মোট ৫১২ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি দিয়ে তাদের পদোন্নতির আগের পদে নিয়োগ (ইনসিটু) দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন