আহত নেতাকে দেখতে গেলেন ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুরুল হোদা সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শিরোইল মোল্লা মিল এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
আহত যুবলীগ নেতা দুরুল হোদা গত ২ জানুয়ারি আলিফ-লাম-মিম ভাটার মোড় দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক্টর টলি ধাক্কা দেওয়ার ফলে সে রাস্তায় পড়ে যায়। সে কোমরে ও চোখের পার্শ্বে আঘাত পায়। ডাক্তারের পরামর্শ শেষে তিনি এখন নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
