মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে গাছে গাছে কাঁঠালের আগমনি বার্তা

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় গাছে গাছে দেখা যাচ্ছে জাতীয় ফল কাঠালের মুঁচি। এসব মুঁচি যেনো উপজেলার গাছে গাছে আগমনি বার্তা দিচ্ছে জাতীয় ফল কাঠালের। তবে গত বছরের চেয়ে এবার কাঠালের মুঁচি একটু কম লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, এই সময়ে প্রত্যেক গাছেই মুঁচি ধরার কথা তবে এবার তুলনামূক ভাবে কম দেখা যাচ্ছে। তবে বসে নেই উপজেলার কাঠাল ব্যাবসায়ীরা। তারা এখন পূরো দমে তাদের কাঠালের বাগান পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন। তবে কাঠালের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর।

আবহাওয়া অনুকুলে থাকলে গতবারের মতো এবারও কাঠাঁলের ভালো ফলনের আশা করছেন উপজেলার বাগান মালিক ও কাঠাল প্রিয় মানুষেরা। উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর এলাকার আব্দুল জব্বার বলেন, এবার আমার বেশ কয়েকটি কাঠাল গাছে কমবেশি ভালই মুঁচি ধরেছে। তবে মুঁচিগুলো কালো হয়ে ঝড়ে পড়ছে। এ নিয়ে বেশ চিন্তায় আছি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম বলেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক মতো ঔষধ দিতে পারলে এ সমস্যা আর থাবে না।

এদিকে উপজেলার বিভিন্ন গাছের চারা ব্যাবসায়ীরা বলেন, গত কয়েক বছর যাবৎ অন্যান্য গাছের চারার সঙ্গে কাঠাঁলের চারাও ভাল বিক্রি হয়েছে।। কাঁঠাল গাছ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখতে পেরেছি। তারা বলেন, আশা করা হচ্ছে বাগানের সঠিক পরিচর্যা ও সময় মতো ঔষধ প্রয়োগ করলে গতবারের মত এবারও জাতীয় ফল কাঠাঁলের বাম্পার ফলন হবে।


আরোও অন্যান্য খবর
Paris