প্রবাসীদের জন্য কাজ করছে রাজশাহী জেলা পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’
তথ্যবিবরণী : দেশে পরিবার-পরিজন রেখে একটু সুখের আশায় কষ্টকর প্রবাস জীবন বেছে নেন অনেক মানুষ। নিয়মিত কায়িক ও মানসিক পরিশ্রমের পাশাপাশি তাদের প্রতিনিয়তই দেশের মাটিতে পড়ে থাকা স্বজনদের জন্য দুশ্চিন্তা ভর করে। এভাবেই প্রবাসীরা পার করেন বছরের পর বছর। এমন সব প্রবাসীর দেশে অবস্থান করা পরিবারের অন্য সদস্য ও আত্মীয়-স্বজনের বিভিন্ন সময় নানাবিধ আইনগত জটিলতার সম্মুখীন হতে হয়। প্রবাসে থেকে উদ্ভূত সব সমস্যার সমাধান করা প্রবাসীদের পক্ষে সম্ভব হয় না। আর এসব প্রবাসীর সহায়তায় কাজ করছে রাজশাহী জেলা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রবাসীদের সমস্যাসমূহের আশু সমাধানে কাজ করছে রাজশাহী জেলা পুলিশ। প্রবাসীর দেশে থাকা পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা প্রদানে জেলা পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’ এর কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিদেশে অবস্থানরত জেলার যে কোনো ব্যক্তি বা রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ‘প্রবাসী সহায়তা সেল’ এর মোবাইল নম্বর ০১৩২০-১২৩৪৯৮ বা টেলিফোন নম্বর-০২৫৮৮৮৫৪৯৭৩ এ সরাসরি
অথবা ০১৩২০-১২৩৪৯৮ নম্বরে হোয়াটস অ্যাপে (ডযধঃংধঢ়ঢ়) বার্তা প্রদান করে অপরাধ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন এবং আইনগত গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্রবাসী সহায়তা সেলের ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। উল্লেখ্য, এক জন পুলিশ পরিদর্শক, এক জন এসআই ও তিন জন কনস্টেবলের সমন্বয়ে জেলা পুলিশের এ সহায়তা সেল কাজ করছে।
