১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবি ক্যাম্পাসে ট্রাক চাপায় এক ছাত্র নিহত, ট্রাকে আগুন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ২:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবি ক্যাম্পাসে ট্রাক চাপায় এক ছাত্র নিহত, ট্রাকে আগুন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের হাবীবুর হলের সামনে এ ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি ট্রাকে আগুন দেয়। এসময় তারা ক্যাম্পাসে ভবন নির্মাণ প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। নিহত শিক্ষার্থীর নাম মাহামুদ হাবীব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের ক্রাফট এন্ড এচকালচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল অপর একটি ট্রাক।

হবীবুর হলের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে যায় হিমেল। এ সময় তার মাথার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তারা আরও জানায়, এ ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই ট্রাক আগুন ধরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা ভবন নির্মাণ প্রতিষ্ঠানে গিয়ে ভাংচুর চালায়। সেখানে হল নির্মাণের কাজ চলছিল। নিহত শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন