২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তাসু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামের বাসিন্দা। ওসি খলিলুর রহমান পাটোয়ারি জানান, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বাইসাইকেল আরোহী বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন