রাজশাহী সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন নেতা আজিমুদ্দীনের ইন্তেকালে শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার : রাজশাহী জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিমুদ্দীন (৫৭) গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ……..রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কাদিপুর কেন্দ্রীয় গোরস্থানে জানাযার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাপ্পীসহ কার্য নির্বাহী পরিষদের সকল সদস্যগণ। এছাড়া দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইনের মহাব্যবস্থাপক নুরুল হক, দৈনিক সোনারদেশ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শাহজাহান সিদ্দিকী সিমুলসহ সংবাদপত্রের সংশ্লিষ্ট সকলে তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী সংবাদপত্র শ্রমিক নেতা আজিম উদ্দিীন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সংবাদপত্র শ্রমিকি ইউনিয়েনর সাবেক সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জামিউল করিম সুজন।
