১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফেইসবুকে ‘আপত্তিকর‘ পোস্ট দেয়ায় মান্দার একব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ফেইসবুকে ‘আপত্তিকর‘ পোস্ট দেয়ায় মান্দার একব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : এক কলেজছাত্রীকে নিয়ে ফেইসবুকে ‘আপত্তিকর‘ পোস্ট দেওয়ায় এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের আদালত। সোহেল রানা নামের ওই আসামির উপস্থিতিতে গতকাল রোববার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত সোহেলের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে। কারাদণ্ডের পাশাপাশি সোহেলকে ১০ লাখ টাকা জরিমানাও দিয়েছেন বিচারক।

অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান। মামলার বরাতে এ আইনজীবী বলেন, সোহেল তার প্রতিবেশী এক কলেজ পড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি। এর জেরে ২০১৮ সালের ৪ মে রাতে ওই কলেজ ছাত্রীকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেন এবং মোবাইল ফোনেও আপত্তিকর এসএমএস পাঠান সোহেল। এ ঘটনায় ওই বছরের ১৪ জুন মান্দায় থানায় সোহেলের বিরুদ্ধে ৫৭ ধারায় একটি মামলা করেন মেয়েটির বাবা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন