১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর কোভিড ইউনিটে দুই মৃত্যু শনাক্ত ৬৩ ভাগ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ৮:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর কোভিড ইউনিটে দুই মৃত্যু শনাক্ত ৬৩ ভাগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে; শনাক্ত ৬৩ শতাংশ ছাড়িয়েছে। গতকাল রোববার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে। অপরজন নওগাঁর। এদের মধ্যে একজন নারী, একজন পুরুষ। একজনের বয়স ৬০ ও অপরজনের ৩১ বছরের উপরে। এই সময়ে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস।

নমুনা পরীক্ষা আনুপাতে শনাক্তের হার ৬৩ দশমিক ০৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৬৪ দশমিক ৫২ শতাংশ এবং গত বৃহস্পতিবার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ। পরিচালক বলেন, হাসপাতালের কোভিড ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ৬০ জন। যাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২ জন। ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১১ জন এবং সুস্থ্ হয়ে ছয়জন হাসপাতাল ছেড়েছেন বলে জানান শামীম ইয়াজদানী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন