১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ১২১৮৩ রোগী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ৮:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ১২১৮৩ রোগী
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২১৮৩ জনের। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৮২ জনে। এর আগে গত শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ২১। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জনে।

শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। গত একদিনে নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২২ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪, সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন