সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

এবার চাঁদে গাড়ি পাঠাবে টয়োটা

Paris
Update : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

এফএনএস : জাপানের মহাকাশ সংস্থার সঙ্গে একটি গাড়ি তৈরিতে কাজ করছে টয়োটা। যে গাড়িটি তৈরি করছে তার নাম ‘লুনার ক্রজার’। টয়োটা ল্যান্ড ক্রুজার স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) নাম অনুসারে গাড়িটির নামকরণ হয়েছে। ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে বসবাস এবং এরপর মঙ্গল গ্রহে বসবাসে সহায়তা করার লক্ষ্যে গাড়িটি নির্মাণ করছে সংস্থাটি। খবর ডেইলি মেইলের। টয়োটার লুনার প্রকল্পের প্রধান তাকাও সাতো বলেন, গাড়িটি অনন্য এক ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। মানুষ এ গাড়িতে বসে খেতে, কাজ করতে, ঘুমাতে এবং অন্যান্যের সঙ্গে নিরাপদে যোগাযোগ করতে পারবে।

এ ছাড়া এ কাজগুলো মহাকাশে বসে করা যাবে। আমরা আমাদের শতাব্দীর রূপান্তরে মহাকাশকে একটি অঞ্চল হিসেবে দেখি। মহাকাশে যাওয়ার মাধ্যমে আমরা টেলিযোগাযোগ ও অন্যান্য প্রযুক্তির বিকাশ ঘটাতে চাই, যা মানুষের জীবনের জন্য মূল্যবান হিসেবে প্রমাণিত হবে। টয়োটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জাপানি স্পেস রোবোটিকস স্টার্টআপ গিতাই লুনার ক্রুজারের জন্য একটি রোবোটিক হাত তৈরি করেছে। হাতটি পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা এমনভাবে তৈরি করা হয়েছে, যা বাহুর প্রান্ত পরিবর্তন করে বিভিন্ন সরঞ্জাম সংযোজন, উত্তোলন ও সরানোর মতো কাজ করতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris