মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা,কৃষকের মুখে হাসির ঝিলিক

Paris
Update : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

ধামইরহা প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সরিষা চাষে এবার অনুকূল পরিবেশ থাকায় এবং ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে ওঠেছে। অন্যান্য বারের তুলনায় এবার উচ্চ ফলনশীল সরিষার বীজ বপন করায় ফলন অনেক বেশি হবে বলে কৃষকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাছাড়া গত বছরের মতো এবার দাম পেলে কৃষকরা বেশ উপকৃত হবেন। উপজেলা কৃষি বিভাগ থেকে সার্বক্ষনিক সরিষার চাষীদের ফসল সম্পর্কে যোগাযোগ করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে ধামইরহাট উপজেলায় দুই হাজার ৫শত ৭০ হেক্টর জমিতে কৃষক উচ্চ ফললশীল সরিষার চাষ করেন। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ করা হয়েছে।

অধিকাংশ জমিতে কৃষক উচ্চ ফলনশীল জাত হিসেবে পরিচিত বারি-১৪,১৭ বীজ বপন করে।ে এবার আবহাওয়া সরিষা চাষের অনুকূলে এবং কৃষি বিভাগের সঠিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় সরিষা গাছের কোন রোগ বালাই ছিল না। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরোদমে সরিষা মাড়াই কাজ শুরু হবে। উপজেলার খেলনা ইউনিয়নের কমলপুর গ্রামের চাষী মো.আব্দুল আজিজ বলেন,তিনি এবার এক একর জমিতে সরিষার চাষ করেছেন। আগামী সপ্তাহে সরিষা কাটামাড়াই করবেন। আশা করছেন প্রায় ২০ মণ সরিষা তিনি পাবেন। আগ্রাদ্বিগুন ইউনিয়নের কৃষক মো.খলিলুর রহমান বলেন,এক একর জমিতে সরিষা চাষের পাশাপাশি তিনি মধু সংগ্রহ করছেন।

উপজেলা কৃষি বিভাগ থেকে তাকে মধু সংগ্রহের জন্য মৌ বক্স প্রদান করা হয়েছে। তিনি আশা করছেন তার পরিবারের এক বছরের তেলের চাহিদা মেটানোর পর অতিরিক্ত সরিষা তিনি বিক্রি করতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.তৌফিক আল জুবায়ের বলেন,এবার এলাকার কৃষকরা সরিষা চাষে ঝুকে পড়েছে। গত বছর সরিষার দাম ভালো পেয়ে এবার অধিক জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। বতর্মানে জমিতে সরিষার গাছগুলো পরিপক্ক হতে চলেছে। আশা করা যাচ্ছে একর প্রতি ফলন পাওয়া যাবে প্রায় ১৮-২০ মণ হারে।

তাছাড়া সরকারের পক্ষ থেকে কৃষকদের সরিষা চাষে উদ্ধৃত্ত করতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। এ উপজেলায় এক হাজার কৃষককে বিনামূল্যে উচ্চ ফললশীল সরিষা বীজ,১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় এলাকার কৃষকরা সরিষা চাষে বেশি আগ্রহী হয়েছেন। তারা এখন স্বপ্ন দেখছেন আগামীতে অধিক পরিমাণে সরিষার চাষ করে পরিবারের তেলের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিক্রয় করবেন। সরিষার পাশাপাশি চাষিরা সরিষার খেত থেকে মধু সংগ্রহ করছেন। উপজেলার চারজন এসএমই চাষীর মাঝে মধু সংগ্রহনের জন্য মৌ বক্স বিতরণ করা হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris