সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

মহাকাশে ঘূর্ণায়মান একি দেখলেন বিজ্ঞানীরা?

Paris
Update : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : মহাকাশের মিল্কি ওয়েতে অপরিচিত একটি ঘূর্ণায়মান বস্তু আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, এই ধরনের কিছু আগে দেখা যায়নি। বিজ্ঞানীরা বলেছেন, এটি অনেকটা ভৌতিক বস্তু। কেননা মহাকাশচারীরা আগে এরকম কিছুর কথা জানতেন না। ঘূর্ণায়মান ঐ বস্তুটি প্রথম আবিষ্কার করেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে এটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি ১৮ মিনিটে এটি এক মিনিট সময় ধরে বিপুল শক্তি নির্গমন করে। মহাকাশে প্রায়ই এই ধরনের শক্তি নির্গত হতে দেখা যায়।

তবে গবেষকেরা বলছেন, প্রায় এক মিনিট ধরে শক্তি নির্গত করার ঘটনা খুবই অস্বাভাবিক। ঐ বস্তুটিকে আরো ভালোভাবে বুঝতে কাজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীদের দলটি। ঐ বস্তুটি প্রথম আবিষ্কার করেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী টাইরোন ও’ডোহার্তি। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার মুর্চিসন ওয়াইডফিল্ড এলাকায় একটি টেলিস্কোপ এবং নিজের উদ্ভাবিত একটি নতুন কৌশল দিয়ে বস্তুটি দেখতে পান। আন্তর্জাতিক রেডিও অ্যাস্ট্রোনোমি রিসার্চ কেন্দ্রের (আইসিআরএআর) তত্ত্বাবধানে কার্টিন বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিদ ড. নাতাশা হার্লি ওয়াকার-এর নেতৃত্বে একটি টিমের অংশ হিসেবে কাজ করছিলেন শিক্ষার্থী টাইরোন ও’ডোহার্তি।

আইসিআরএআর এর এক বিজ্ঞপ্তিতে ড. নাতাশা হার্লি ওয়াকার বলেন, ‘আমাদের পর্যবেক্ষণের সময় এটি কয়েক ঘণ্টা ধরে মাঝে মাঝে দেখা দিচ্ছিল আবার হারিয়ে যাচ্ছিল।’ তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত। এটা মহাকাশচারীদের জন্য ভৌতিক বস্তু। কারণ আকাশে এরকম কিছু থাকার কথা কোনো দিন জানা যায়নি।’


আরোও অন্যান্য খবর
Paris