২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সুইচ চাপলেই সড়ক থেকে আকাশে উড়াল দিবে গাড়ি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
সুইচ চাপলেই সড়ক থেকে আকাশে উড়াল দিবে গাড়ি
বিজ্ঞাপন

এফএনএস : নতুন একটি উড়ন্ত গাড়ির অবশেষে অনুমোদন দিয়েছে স্লোভাকিয়া সরকার। এটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে। সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে এটি। এজন্য সময়ও লাগবে মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড। ‘এয়ার কার’ নামে এই গাড়ি এরইমধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। এজন্য স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতিও পেয়েছে উড়ন্ত গাড়িটি। খবর বিবিসির নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। এজন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ক্লেইন ভিশন নামে প্রতিষ্ঠান।

গত বছরের জুনে পরীক্ষামূলকভাবে ৩৫ মিনিট এটি নিয়ে আকাশে উড়েছিলেন তিনি। স্টেফান ক্লেইন জানান, স্লোভাক পরিবহন কর্তৃপক্ষের এ স্বীকৃতি ভবিষ্যতে তাকে বাণিজ্যিক ভিত্তিতে উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে। স্পোর্টস কারের আদলে তৈরি উড়ন্ত গাড়িটি সর্বোচ্চ আট হাজার ফুট উঁচুতে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) গতিতে চলতে পারে। পুরোদস্তুর উড়োজাহাজের মতোই ওঠানামা করতে সক্ষম হলেও গাড়িটির জ¦ালানি পেট্রোল পাম্প থেকেই নেওয়া যাবে। তবে চালকের প্রয়োজন হবে পাইলটের লাইসেন্স। এদিকে, গত সোমবার বিমান নির্মাতা বোয়িং এয়ার ট্যাক্সি নির্মাণের জন্য গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের একটি কোম্পানিতে ৪৫ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন