১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী স্টেশনে টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে জিএমকে পত্র দিয়ে আহ্বান নগর আ’লীগ নেতৃবৃন্দর

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী স্টেশনে টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে জিএমকে পত্র দিয়ে আহ্বান নগর আ’লীগ নেতৃবৃন্দর
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল সোমবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এর সাথে স্বাক্ষাত করেন।

স্বাক্ষাতকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাব্যবস্থাপকের প্রতি আহ্বান জানান। এ সময় টিকেট কালোবাজারি প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিনিধি দলের নেতৃবৃন্দ একটি পত্র তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবিসহ রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন