ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ট্রাক মোটর সাইকেল সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৪ জনে। গত রোববার রাত সাড়ে ৮ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের পূর্ব পার্শে কবির দেওয়ানের বয়লারের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) এবং একই এলাকার মো.মোজাম্মেল হোসেনের ছেলে আবু ছালাম (৩০)৷এছাড়ার ওই দূর্ঘটনায় মারাত্মক আহত একই ইউনিয়নের দক্ষিন জাহানপুর গ্রামের মো. জুয়েল এর ছেলে মো. মিনহাজ (২৪) এবং একই এলাকার হেলাল হোসেনের ছেলে মো. সজল (৩০) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে নিহত চারজন একটি মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিল। পথে হরিতকীডাঙ্গা নামকস্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
ঘটনাস্থলে দুইজন মারা যায়। মারাত্মক আহত অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২ টার দিকে তার মারা যায়। নিহতদের লাশ গ্রামের বাড়ীতে পৌছলে এলাকাবাসীর মাঝে শোকের মাতম নেমে আসে। বাদ জোহর থেকে পর্যায়ক্রমে লাশগুলো নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম,রাকিবুল হুদা বলেন,লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
