১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে সশরীরে পাঠদান বন্ধ, হল খোলা রেখে চলবে অনলাইনে ক্লাস

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবিতে সশরীরে পাঠদান বন্ধ, হল খোলা রেখে চলবে অনলাইনে ক্লাস
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাবি প্রতিনিধি: নতুন করে করোনাভাইরাসের সংক্রমনের হার উর্ধ্বমুখী হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ও হল খোলা রেখে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সময়ে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ কঠোর স্বাস্থ্যবিধি মানার সিদ্ধান্তও গৃহীত হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি জানান, আগামী ৬ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। এসময় অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তবে জরুরি পরিষেবাসমূহ যথারীতি চালু থাকবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। এসময় দাফতরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ এবং ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে, বিশ^বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনলাইন ক্লাসের দাবি জানায় শিক্ষক সমিতি। ইতোমধ্যে সমাজকর্ম, ফিনান্স, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগসহ কয়েকটি বিভাগ অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। গত বৃহস্পতিবার এক সভায় বিশ^বিদ্যালয়ে সশরীরে ক্লাস অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া। তবে শুক্রবার সরকারি প্রজ্ঞাপন জারি হবার পর সে সিদ্ধান্ত থেকে সরে এসে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন