১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বাণিজ্য, হুমকিতে বিএমডিএ’র সেচ প্রকল্প?

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বাণিজ্য, হুমকিতে বিএমডিএ’র সেচ প্রকল্প?
বিজ্ঞাপন

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের একশ্রেণীর কর্মকর্তা ও কথিত ইলেক্ট্রিশিয়ানের (লাইনম্যান) বিরুদ্ধে অবৈধ সংযোগ বাণিজ্যর অভিযোগ উঠেছে। এতে করে ভূ-গর্ভস্তরে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। ফলে বিএমডিএর অধিকাংশ গভীর নলকূপ অকেজো ও গভীর নলকুপ সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে। জানা গেছে, বিগত ২০১০ সালে কৃষিমন্ত্রণালয় বরেন্দ্র অঞ্চলে সেচ মটর স্থাপন বন্ধ ঘোষণা করে। কিন্তু পল্লী বিদ্যুতের অবৈধ মটরে অবৈধ সংযোগ বাণিজ্য কোনো ভাবেই বন্ধ হচ্ছে না। তবে মাঝে মাঝে লোক দেখানো অভিযানে দু-একটার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরক্ষণেই আর্থিক সুবিধা নিয়ে পুনঃরায় সংযোগ দেয়া হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল গ্রামের জানিফ আলী সেচ কমিটির অনুমতি ব্যতিত অবৈধ মটর স্থাপন করে সেচ বাণিজ্য করছে। একই গ্রামের ডামফু ও জালাল সেচ কমিটির অনুমতি ব্যতিত অবৈধ মটর স্থাপন করে সেচ বাণিজ্য করছে। শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও আবু বাক্কার, কলমা ইউপির বনগাঁ গ্রামের মাজহারুল ইসলাম সেচ কমিটির অনুমোদন ব্যতিত অবৈধভাবে ৫টি এবং পাকুয়াডাঙা হাটের পশ্চিমে মুকবুল হোসেন আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যে করছে।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল গ্রামের লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী লেলিন অবৈধ সেচ বাণিজ্যে করায় তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তবে অদৃশ্য কারণে একদিন পরেই ফের সংযোগ দেয়া হয়। অথচ এসব মটরে সংযোগের সময়ে ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেয়া হয় কখানো কোনো অবস্থাতেই সেচ দেয়া হবে না। এসব মটরে এর পরেও সেচ দেয়া হচ্ছে আর পল্লী বিদ্যুৎ জরিমানার নামে ঘুষবাণিজ্য করছে। সম্প্রতি তানোর পৌর এলাকার বেল পুকুরিয়া গ্রামে ৫ হর্স পাওয়ারের অবৈধ সেচ মটর স্থাপন করেন ন্যাশনাল ব্যাংক নওগাঁ শাখায় কর্মরত শফিকুল ইসলাম।

তিনিও দাপটের সঙ্গে সেচ বাণিজ্য করছেন। পাঁচন্দর ইউপির ইলামদহী গুবিনপুরের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আব্দুল হাকিম ৫হর্স পাওয়ারের মটর থেকে অবৈধভাবে গভীর নলকুপ স্কীমের মধ্যে সেচ বাণিজ্য করছে। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির তানোর জোনের (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, সেচ কমিটির অনুমোদন ব্যতিত সেচ দেওয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, দ্রুত অবৈধ মটরগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে অবৈধ মটর থেকে সেচ বাণিজ্যে করায় বিএমডিএর সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, দ্রুত এসব মটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে, আগামিতে সেচ তো পরের কথা খাবার পানির সঙ্কট দেখা দিবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন