১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জীবনের ঝুঁকি নিয়ে চলাচল এরপর পানিহীন চার মাস!

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
জীবনের ঝুঁকি নিয়ে চলাচল এরপর পানিহীন চার মাস!
বিজ্ঞাপন

শাহানুর রহমান রানা : রাজশাহী নগরীর ১৭নং ওয়ার্ডের ট্রাক টার্মিনালের দক্ষিণ-পূর্ব প্রধান সড়ক থেকে উত্তর-দক্ষিণমুখি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন কল্পে দীর্ঘ পাঁচ মাস পূর্বে কাজ শুরু হয়েছিল। নতুন করে নির্মিত ড্রেনের কাজ প্রায় শেষের দিকে হলেও ঠিকাদারের অবহেলা আর অসাবধানতার কারণে ওয়াসার পাইপ লাইল ফেঁটে প্রায় চার মাস পানি সরবরাহ বন্ধ ছিল উক্ত এলাকায় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও চলমান ড্রেনের কাজ প্রায় সম্পন্ন হবার পরেও ঝুঁকিহীন যাতায়াতের বিষয়টিকে গুরুত্ব না দেবার কারণে এবং নবনির্মিত ড্রেনটির একাংশ অপরিপূর্ণ রাখার প্রেক্ষিতে নির্বিঘ্নে যাতায়াতের বিষয়টি এখন হুমকির মুখে।

ঠিকাদার ও তার লোকজনকে একাধিকবার বলেও এই সমস্যার আজ অবদি কোন সমাধান হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী বাসিন্দাদের। নওদাপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোস্তফা, উজ্জল কবির নামের একজন প্রাইমারির শিক্ষক সহ ভুক্তভোগীরা বলেন, প্রায় সম্পন্ন হওয়া ড্রেনটির একাংশে স্ল্যাব না দেওয়াতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। ড্রেনটির উপরিংশে লোহার অংশগুলো আকাশের দিকে ঝুঁকিবস্থায় থাকাতে কোন শিশু কিশোর ও বয়জৈষ্ঠ্যদের জন্য তো বটেই সাধারণ একজন মানুষের জন্যও উক্ত স্থানটি পেরিয়ে মূল রাস্তাতে যাওয়াটা অনেক কষ্টের ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এরপরেও জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ব্যবহার করেত হচ্ছে স্ল্যাবহীন স্থানটি। এছাড়াও কেউ কেউ অভিযোগ করে বলেন, উক্তস্থান দিয়ে মোটর বাইক কিংবা সাইকেল দিয়ে পারাপার হওয়াটা অসম্ভব বিধায় বাধ্য হয়ে কমজীবিরা ঝুঁকি নিয়ে পায়ে হেটে অনেক কষ্টের সাথে পার হয়ে প্রধান সড়কে উঠছেন। উক্ত অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের প্রেক্ষিতে ওয়াসার পাইপ লাইন ফেঁটে যাওয়াতে দীর্ঘ চারমাস ঐ এলাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। পানির অভাবে দীর্ঘ চারমাস অতিকষ্টে দিনাতিপাত করার পর অবশেষে কর্তৃপক্ষ গত ১৬ তারিখ রাতে সেটি মেরামত করলেও পরেরদিন আবারো সেখানে ফাঁটল ধরে ড্রেনসহ এলাকার অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নতুন নির্মিত ড্রেনটির উভয় পার্শ্বে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে কোন একটি ব্যবস্থা করে দিলে জনগণের ঝুঁকি হ্রাস পেতো বলে মন্তব্য স্থানীয় ভুক্তভোগীদের। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, আমার মা’র চোঁখের অপারেশন করার জন্য একাধিকবার ডাক্তারের সিডিউল ঠিক করার পরেও মাকে নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি পেরিয়ে যাওয়া হচ্ছেনা কয়েক মাস ধরে। এবিষয়ে, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উক্ত স্থানটি মেরামত করা বা যাতায়াতের একটি জন্য ঝঝুকিহীন ব্যবস্থা তৈরি করে দেবার জন্য একাধিকবার ঠিকাদার ও তার লোকজন বলা হয়েছিল। কিন্তু ভুক্তভোগীরা পরবর্তী সময়ে এবিষয়ে আমাকে আর অবগত করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন