১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে এক দিনে শনাক্ত ৮৪০৭ করোনা রোগী, মৃত্যু ১০ জনের

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে এক দিনে শনাক্ত ৮৪০৭ করোনা রোগী, মৃত্যু ১০ জনের
বিজ্ঞাপন

এফএনএস : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়ে দাঁড়িয়েছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। একই সময়ে সারাদেশে করোনায় মারা গেছেন ১০ জন। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং দুজন নারী। মৃতদের ৭ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন