১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে মরদেহ উঠল জেলেদের জালে

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ৬:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীতে মরদেহ উঠল জেলেদের জালে
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে জেলেদের জালে দুরুল হোদা (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উঠে এসেছে। গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে মাদারপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান দুরুল হোদা। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার আফজাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃগী রোগেও ভুগছিলেন তিনি। পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিলেন।

গতকাল রাতে জেলে শফিকুল ইসলাম শফি কয়েকজনকে নিয়ে মাদারপুর থেকে কিছুটা উজানে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। তখন দুরুলের মরদেহটি তাঁদের জালে উঠে আসে। পরে স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে যায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মৃগী রোগীরা পানিতে নামলে সমস্যা হয়। এ কারণেই দুরুল ডুবে গিয়েছিল। আজ সোমবার সকালে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন