১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে অস্ত্রসহ যুবক আটক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ওয়ান শুটারগানসহ আল আমিন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত শনিবার বিকেলে চারঘাট-আড়ানী সড়কের অনুপামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন চারঘাট উপজেলার বড়াল ব্রীজ সংলগ্ন বড়াল আদর্শ গু”ছ গ্রামের গ্রামের মাইনুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, ঐদিন বিকেলে চারঘাট-আড়ানী সড়কের অনুপামপুর ফুরকানিয়া মাদ্রাসার কাছে এক যুবক মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

র‌্যাবের উপ¯ি’তি দেখে ওই এলাকায় অবস্থানরত আল-আমিন পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাকে তল্লাশি করলে তাঁর কোমরের পেছন থেকে ওয়ান শুনারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আল-আমিন বিক্রির উদ্দেশ্যে ওয়ান শুটারগান নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন