বাগমারায় সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এমপি’র কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টর : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে গত ৫ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। যার ফলে বাগমারা মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোটধিকার প্রয়োগ করতে পেরেছে।
কোনরুপ বিশৃংখলা ছাড়াই নির্বাচন সম্পন্ন কারায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
গতকাল শনিবার তিনি এক বার্তায় বাগমারাবাসীর পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ বাগমারা থানাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
