নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার, আটক পাঁচ
আরা ডেস্ক : নাটোরের নলডাঙ্গায় এক শিক্ষার্থী (১৭) গণধর্ষণের শিকার। এ ঘটনায় ৫ বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকৃতরা হলো সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের এরশাদের ছেলে মোহা শরিফুল ইসলাম (২২), মো আবির মন্ডলে ছেলে মো: লিটন (২৩), মিনু শেখের ছেলে নয়ন শেখ (২৫) দিলদারের ছেলে রাজু (২৫) ও মকছেদের ছেলে কাজল (২৫)।
সদর থানার ওসি মুনসুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে মায়ের ওপর অভিমান করে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে খালার বাড়ি সদর উপজেলার ছাতনী এলাকা আসছিলেন ওই এসএসসি পরীক্ষার্থী। সন্ধ্যায় ছাতনী দিয়ার এলাকায় পৌঁছিলে শহিদুল ইসলাম (২২) নামে এক বখাটে যুবকের সাথে তার পরিচয় হয়। পরে ওই বকাটে মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার খালার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভাটপাড়া শ্মশানঘাট এলাকার একটি লেবু বাগানে নিয়ে যায়।
সেখানে ৮ জন বখাটে তাকে জোর পুর্বক গণধর্ষণ করে। এই খবর জানার পর পুলিশ গত রাতে ঘটনাস্থল থেকে ওই ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ৫ বখাটেকে আটক করে। অপর তিনজন পলাতক রয়েছে। ওসি মুনসুর রহমান আরো জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক তিনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
